এমন ওয়েবসাইট, যেটা দেখে কাস্টমার নিজেই যোগাযোগ করে
ফোনে সাইট খুললেই মানুষ বুঝবে আপনি কী করেন, কেন আপনার ওপর ভরসা করা যায়, আর এক চাপে কীভাবে কথা বলবে। ডিজাইন, লেখা সাজানো, Google-এ খুঁজে পাওয়ার ব্যবস্থা, সব আমরা করে দিই।
প্রথম কথা বলতে কোনো খরচ নেই। কাজ, সময় আর খরচ লিখিত দিয়ে দিই।
কথার আগে কাজ দেখে নিন
দুটোই এখন লাইভ। লিংকে চাপ দিলে আসল সাইটটা নতুন ট্যাবে খুলবে।
Mentors’ Khulna
IELTS, Spoken English আর স্টাডি অ্যাব্রোডের কোচিং। স্টুডেন্ট যেন সাইটে এসেই ফ্রি কাউন্সেলিং বুক করে, সেভাবে সাজানো।
- ফ্রি কাউন্সেলিং বুকিং ফর্ম
- ইনবক্সে মেসেজ আর কলের বাটন সামনে
- Facebook পোস্ট সাইটেই দেখা যায়


ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইট। অভিভাবক আর শিক্ষার্থীরা নোটিশ, শিক্ষকদের তথ্য আর যোগাযোগ এক জায়গায় পান।
- নোটিশ বোর্ড নিজেরাই আপডেট করেন
- পরিচালনা কমিটি আর শিক্ষকদের পেজ
- .edu.bd ডোমেইনে সেটআপ


পরের সাইটটা আপনার হতে পারে
আপনার ব্যবসা কী আর সাইট থেকে কী চান, দুই লাইনে লিখে পাঠান। কোথা থেকে শুরু করা ভালো, আমরা জানিয়ে দেব।
WhatsApp-এ লিখুনযাদের কাছে একটা কল মানে বড় কাজ
যেসব ব্যবসায় একজন ক্লায়েন্টের দাম অনেক, সেখানে ভালো ওয়েবসাইট সবচেয়ে বেশি কাজে আসে।
কোচিং ও শিক্ষাপ্রতিষ্ঠান
ভর্তির তথ্য, কোর্স, নোটিশ আর কাউন্সেলিং বুকিং।
কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট
প্রজেক্টের ছবি, কাজের তালিকা আর সাইট ভিজিটের অনুরোধ।
কোম্পানি ও B2B ব্যবসা
প্রোফাইল, সার্ভিস, ক্লায়েন্ট লিস্ট আর কোটেশন চাওয়ার ফর্ম।
ডাক্তার, আইনজীবী, কনসালট্যান্ট
পরিচিতি, সেবার বিবরণ আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সহজ উপায়।
একটা সাইটে যা থাকা দরকার
কোন ফিচার লাগবে সেটা আপনার ব্যবসা দেখে ঠিক করি। সাধারণত এগুলো থাকে।
ফোনে দারুণ দেখায়
বেশিরভাগ মানুষ ফোনে সাইট দেখে। তাই আগে মোবাইল ঠিক করি, তারপর কম্পিউটার।
দ্রুত খোলে
ধীর সাইট দেখে মানুষ ফিরে যায়। ছবি ছোট রাখি, অদরকারি প্লাগইন রাখি না।
কল আর WhatsApp এক চাপে
যোগাযোগের বাটন সবসময় চোখের সামনে থাকে, খুঁজতে হয় না।
Google-এ খুঁজে পাওয়ার ভিত্তি
পেজের টাইটেল, বিবরণ, সাইটম্যাপ আর Search Console সেটআপ করে দিই।
কোথা থেকে কাস্টমার এলো
GA4 দিয়ে ফর্ম, কল আর WhatsApp ক্লিক ট্র্যাক হয়। কোন বিজ্ঞাপন কাজ করছে বোঝা যায়।
নিজেই আপডেট করবেন
WordPress-এ বানাই। লেখা, ছবি, নোটিশ বদলাতে আমাদের ডাকতে হবে না।
আমরা বিজ্ঞাপনও চালাই, তাই সাইট বানাই বিক্রির কথা মাথায় রেখে
অনেক সাইট বানানোর পর পড়ে থাকে, কেউ দেখে না। আমরা ২০২১ থেকে Google Ads চালাচ্ছি। কোন পেজ দেখে মানুষ কল করে আর কোনটা দেখে চলে যায়, সেটা আমরা বিজ্ঞাপনের ডেটায় দেখি। সেই অভিজ্ঞতা দিয়েই আপনার সাইট সাজাই।
চারটা ধাপে আপনার সাইট লাইভ
প্রতিটা বড় সিদ্ধান্তের আগে আপনি দেখে হ্যাঁ বলবেন।
কথা বলি
আপনার ব্যবসা, কাস্টমার আর সাইট থেকে কী চান, সেটা বুঝি।
লিখিত কোটেশন
কয়টা পেজ, কী ফিচার, কত দিন আর কত খরচ, সব লিখে দিই।
ডিজাইন দেখাই
হোমপেজের ডিজাইন আগে দেখবেন। পছন্দ হলে বাকি কাজ।
লাইভ ও হ্যান্ডওভার
মোবাইল, ফর্ম আর ট্র্যাকিং পরীক্ষা করে সাইট চালু করি। লগইন আপনার হাতে দিই।
কাজ শুরুর আগে যা জানতে চান
ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে?
কয়টা পেজ, কী ফিচার আর লেখা কে দেবে, তার ওপর নির্ভর করে। আপনার দরকার শুনে লিখিত কোটেশন দিই, লুকানো কোনো খরচ থাকে না। বাজারে দামের একটা ধারণা পেতে এই গাইডটা পড়ে দেখতে পারেন।
কত দিনে সাইট তৈরি হয়?
ছোট ব্যবসার সাইট সাধারণত দুই থেকে ছয় সপ্তাহ লাগে। লেখা আর ছবি কত দ্রুত পাই আর আপনি কত দ্রুত দেখে জানান, তার ওপর নির্ভর করে। তারিখসহ ধাপগুলো কোটেশনেই লেখা থাকে।
লেখা আর ছবি কে দেবে?
আপনার ব্যবসার তথ্য আর আসল ছবি আপনি দেবেন। সেগুলো দিয়ে সাইটের লেখা আমরা সাজিয়ে দিই। ছবি না থাকলে কী করা যায়, সেটাও বলে দেব।
পরে নিজে কিছু বদলাতে পারব?
পারবেন। WordPress-এ বানাই, তাই লেখা, ছবি বা নোটিশ নিজেরাই বদলাতে পারবেন। হ্যান্ডওভারের সময় হাতে ধরে দেখিয়ে দিই।
ডোমেইন আর হোস্টিং কার নামে থাকবে?
আপনার নামে। অ্যাডমিন লগইনও আপনার কাছে থাকবে। কোনোদিন অন্য কারো সাথে কাজ করতে চাইলেও আটকে যাবেন না।
খুলনার বাইরে থেকে কাজ করানো যাবে?
যাবে। ঢাকা, চট্টগ্রাম বা দেশের বাইরে থেকেও WhatsApp আর Google Meet-এ পুরো কাজ করা যায়।
সাইট বানানোর পর বিজ্ঞাপনও চালান?
চালাই। Google আর Facebook বিজ্ঞাপন, সাথে ট্র্যাকিং। চাইলে শুধু ওয়েবসাইট দিয়েও শুরু করতে পারেন।
আপনার সাইট নিয়ে আজই কথা বলুন
কী ধরনের ব্যবসা আর সাইট থেকে কী চান, দুই লাইনে লিখে পাঠান। কোথা থেকে শুরু করা ভালো, জানিয়ে দেব।
